সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম একাডেমির সাহিত্য আড্ডা

সাহিত্যের আড্ডায় চিন্তার আদান প্রদান হয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি আয়োজিত সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, লেখালেখির ক্ষেত্রে আড্ডা এবং সাহিত্য সংগঠনের ভূমিকাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাহিত্যের আড্ডায় চিন্তার আদান–প্রদান যেমন থাকে, পাশাপাশি লেখকের নতুন লেখাপাঠ, তার বিচার–বিশ্লেষণ লেখকের লেখাকে পরিপুষ্ট করে তোলে। সাংগঠনিক ভিত্তির মধ্য দিয়ে সাহিত্য সম্মিলনও কবি– লেখককে কাছাকাছি নিয়ে আসে।

গত ১১ নভেম্বর একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় লেখক–সংগঠক মো. ওসমান গনি সুহৃদ সম্মাননা প্রদান করা হয়।

কবি রাশেদ রউফ–এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ ও কবি জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক দত্ত, বিপুল বড়ুয়া, এস এম আবদুল আজিজ, শারুদ নিজাম, জসিম উদ্দিন খান, রেজাউল করিম স্বপন, রিটন কুমার বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, ফারজানা রহমান শিমু।

অতিথি মো. ওসমান গনি বলেন, সাহিত্য ও সমাজসেবা–ক্ষেত্র আলাদা হলেও একই সূত্রে গাঁথা। সমাজসেবা কেবল অনুদান নয়, এটি সহানুভূতির শিল্প, ঠিক যেমন সাহিত্য মানবমনের শিল্প। একজন কলমে স্বপ্ন আঁকেন, আরেকজন কর্মে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন। যখন এই দুই শক্তি একত্রিত হয়, তখন সমাজে শুধু উন্নয়ন নয়, ঘটে এক নতুন জাগরণ।

আড্ডায় ছড়া–কবিতা পাঠ, আবৃত্তি, গান ও কথামালায় অংশ নেন কাসেম আলী রানা, জহির উদ্দীন, গোফরান উদ্দীন টিটু, আয়েশা হক শিমু, কাজী নাজরিন, হৃদয় হাসান বাবু, নিশাত হাসিনা শিরিন, শেখ মঈনুল হক চৌধুরী যোসেফ, মানস পাল চৌধুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, সিমলা চৌধুরী, তানজিনা রাহী. শরণংকর বড়ুয়া, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, ইফতেখার মারুফ, প্রদ্যোত কুমার বড়ুয়া, গৌতম কানুনগো, লিপি বড়ুয়া, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, শিমলী দাশ, শুক্কুর চৌধুরী, মো. হোসেন ইব্রাহীম, সাইফুদ্দিন সাকী, সুপর্ণা লিপি বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, মলিনা মজুমদার, স্মরণিকা চৌধুরী, এনায়েত হোসেন পলাশ, সুস্মিতা তালুকদার মিতুল, অস্মিতা তালুকদার, রিনিক মুন, মীর আমির খান, বিকাশ বড়ুয়া প্রমুখ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...