বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইইউ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে  গণতন্ত্র ফিরে আসুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষকও পাঠাবে ইইউ। তারা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলবে বলে বিএনপিকে জানিয়েছে।

আজ (বুধবার) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকের পর সাংবাদিকেদর এসব কথা বলেন আমীর খসরু।

বিএনপির এই সিনিয়র নেতা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, দেশজুড়ে নির্বাচন পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সেটাই চায় তারা।

আমীর খসরু বলেন, এ পর্যন্ত বিএনপির দেওয়া ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে বলে মনে করে ইইউ। সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তারা সব দিক থেকে সহযোগিতা করছে বলেও জানান।

জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, আলোচনা ও ঐকমত্যের পরে জুলাই সনদ সই হয়েছে। এরপর আর কি থাকতে পারে, তা বোধগম্য নয়। আশা করি সরকার পক্ষ থেকে গ্রহনযোগ্য সমধান আসবে।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনারও কিছু নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা।’

আমির খসরু বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম চলছে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠা নেই। যারা দেশেই নেই এবং কার্যক্রমও নিষিদ্ধ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কারণ নেই। যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও শক্ত অবস্থান নিতে হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...