সোমবার, ২৯ জুন ২০২৬

বিএম ডিপোর ঘটনা দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা : নৌ প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সীতাকুন্ডে বিএম ডিপোতে অগ্নিকাÐের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। তবে এ ঘটনার কারণে বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে।

সোমবার সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম ডিপো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, আপনারা অনেক প্রশ্ন করেছেন। আপনাদের সব প্রশ্নের উত্তর এখন দেয়া সম্ভব না। তদন্তের পর সবকিছু বলা যাবে।

তিনি বলেন, সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে প্রতিবেদন আমাদের দিতে। সেই প্রতিবেদন পাওয়ার পরে এনবিআর ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা যায় কি না আমরা সে বিষয়ে আলোচনা করবো।

তদন্ত প্রতিবেদনে অবহেলার বিষয়ে প্রশ্ন করলে নৌ প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তদন্ত প্রতিবেদনের উপর অনেক কিছু নির্ভর করে তাই এখানে অবহেলার সুযোগ নেই। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এই সরকার জবাবদিহিতামূলক সরকার। আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন।

তিনি আরো বলেন, আমাদের এখন মূল লক্ষ্য আগুন ও পরিস্থিতি স্থিতিশীল করা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকাও আমাদের এখন প্রধান কাজ।

এসময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী ড. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...