শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে ছাত্রদল নেতার লিফলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নুশরাত রুমু, নোয়াখালী
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি।
সোমবার ১০ ই নভেম্বর সকাল এগারটা থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া কলেজ, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসা ও সোমপাড়া বাজার এলাকায় তিনি এ কর্মসূচি পরিচালনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তিনি ক্রীড়া সামগ্রী ও উপহার দেন শিক্ষার্থীদের মাঝে ।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম প্রান্ত, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুজন হাম্মাদি, নোয়াখালী কলেজ ছাত্রদলের সহ সভাপতি- রাতুল হাসান বিশাল, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সবুজ, কাউছার হামিদ মারুফ, ইমন জিয়া। সোমপাড়া কলেজ ছাত্রদলের সিনি: সহ সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম অন্তর, খোয়াজের ভিটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক সালমান ফারসি সহ প্রমূখ।
লিফলেট বিতরণকালে আনোয়ার হোসেন রকি বলেন দেশনায়ক জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গঠনের রূপ রেখা। এই দফা গুলোর মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...