রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে ইসি : সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে। কারণ দেশের ভোটারদের একটি বড় অংশ প্রবাসে বাস করে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে তাদেরকে ভোটদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, ‘দেশের সাত থেকে আট শতাংশ মানুষ প্রবাসে বাস করেন। তাদেরকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়? এটা প্রবাসীদের অধিকার। ইসি তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতে নিশ্চয়ই তারা ভোটাধিকার পাবেন।’

আজ পোস্টাল ভোটিং, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) পদ্ধতি বিষয়ে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সিনিয়র সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসীরা জুম মিটিংয়ে অংশ নিয়ে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আইন থাকার পরও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনোই প্রবাসীরা ভোট দিতে পারেননি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা গত বছরের ১৬ ডিসেম্বর প্রবাসী ভাই-বোনদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছিলেন, এবার আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এবার শুধু আশ্বাস নয়, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এরপর ইসি কাজ শুরু করে। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ এ্যাপ উদ্বোধন করা হবে।’

তিনি জানান, অনলাইনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এবার প্রবাসী বাংলাদেশিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করতে পারবেন। ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে।

তিনি আরো বলেন, ‘আগামী ১৮ নভেম্বর আমরা একটা এ্যাপ উদ্বোধন করবো। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।

পোস্টাল ব্যালটের ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন এ্যাপ উদ্বোধন হওয়ার পরে যারা এই এ্যাপে নিবন্ধন করবেন তাদের কাছে ডাকযোগে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে একটি ব্যালট পৌঁছে যাবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...