সোমবার, ২৯ জুন ২০২৬

দল-মত নির্বিশেষে আহতদের কল্যাণে কাজ করতে সকলের প্রতি ভূমিমন্ত্রীর আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

তিনি আজ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বিস্ফোরণে মারাত্মকভাবে আহতদের পরিদর্শন শেষে এ আহবান জানান।

পরিদর্শনকালে ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আবুল কালাম ভূমিমন্ত্রীকে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, দক্ষিণ জেলা যুবলীগের সদ্য সাবেক সভাপতি আ ম ম টিপু সুলতান, চসিক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবু সায়েম, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর, যুবলীগ নেতা মোঃ ফারুক, মোঃ সোলেয়মান উপস্থিত ছিলেন।

সীতাকুন্ডের মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, অনেকেই প্রিয়জন হারিয়েছেন। অনেকের নিকটজন আজ চিকিৎসাধীন। এই মুহূর্তে আমাদের প্রথম লক্ষ্য সুচিকিৎসা নিশ্চিত করা যেন আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিস্ফোরণ পরবর্তী আগুন নিয়ন্ত্রণে এবং আহতদের উদ্ধারে ফায়ার ফাইটার, সেনা সদস্য সহ উপস্থিত অনেকেই জীবন বাজী রেখে কাজ করে গিয়েছেন। আহতদের চিকিৎসায় ডাক্তার ও স্বাস্থকর্মীগণ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবকগণ জীবন রক্ষায় রক্ত সংগ্রহ সহ নানা ধরণের সহায়তামূলক কাজ করে যাচ্ছেন। এই সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও কথা বলা সমীচীন হবেনা। আপাতত, আমাদের মূল লক্ষ্য হল, আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...