রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল এক মাসের জন্য স্থগিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘদিন পর বাড়ানো চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় এক মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। রোববার (৯ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ১৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে বিভিন্ন ধরনের সেবার মাশুল ৪১ শতাংশ পর্যন্ত বাড়ায়, যা পরদিন থেকে কার্যকর করা হয়। বন্দর কর্তৃপক্ষ গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ক একটি বিজ্ঞপ্তিও জারি করে।

পরে ২০ অক্টোবর ‘বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি’ ১৪ সেপ্টেম্বরের গেজেট এবং ৩০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিটটি দায়ের করে।

রিটকারীর আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদির গণমাধ্যমকে বলেন, আবেদনের শুনানি শেষে বর্ধিত মাশুল আদায়ে বন্দর কর্তৃপক্ষের সার্কুলার (বিজ্ঞপ্তি) এক মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

এর ফলে আপাতত বর্ধিত মাশুল আদায় করা যাবে না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বন্দরের বিভিন্ন সেবার মাশুল বাড়িয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর এক সার্কুলারে ওই বর্ধিত মাশুল কার্যকরের কথা বলা হয়।

শুনানি নিয়ে আদালত ৩০ তারিখের বিজ্ঞপ্তি এক মাসের জন্য স্থগিত করে এবং শুল্ক বৃদ্ধি কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ হবে না তা জানাতে রুল জারি করেছে, বলেন তিনি।

নতুন হারে মাশুল নির্ধারণের প্রস্তাবের পর থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন বন্দর ব্যবহারকারীরা। এ নিয়ে তারা ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি করেছিলেন।

তাদের দাবি, উচ্চহারে নতুন মাশুল কার্যকর হওয়ার পর ভোক্তা পর্যায়ে চাপ বাড়বে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি করেছিলেন।

এ নিয়ে আন্দোলনের মুখে চট্টগ্রাম বন্দরে ট্রাক, কর্ভাডভ্যান ও প্রাইমমুভার প্রবেশের ওপর বাড়তি হারে যে মাশুল আরোপ করা হয়েছিল, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরে তা ১৯ অক্টোবর স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

আর বন্দর ব্যবহারকারীদের অন্য ফোরামগুলোও এ নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছিল।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...