বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

তিনি বলেন, ‘আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।’

ভিডিও বার্তায় কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালীন সময় মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সকলের দায়িত্ব উড়ো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের নির্ভরযোগ্য উৎস হতে খবর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সরাসরি ইসি অফিসে বা উপযুক্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।’

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের নির্বাচন প্রক্রিয়া অবশ্যই জেন্ডার বান্ধব হতে হবে। দেশের নাগরিক সে পুরুষ হোক, মহিলা হোক ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অধিকার। আর কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশের সকল জনসাধারণের সর্বাধিক ভোট তারা যাতে দিতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নির্বাচন কমিশন এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা একটা ভালো নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি বিধান কঠোরভাবে মেনে চলবেন।’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ভিডিও বার্তায় বলেন, ‘প্রবাসে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম বারের মতো প্রবাস থেকে আপনাদের ভোট নিশ্চিত কল্পে ইসি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।’

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...