বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে শুরু কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ আজ থেকে বান্দরবানে শুরু হয়েছে।

বান্দরবান জেলা স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আরা রিনি।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ, আয়োজন কমিটির সদস্য সচিব থুইসিং প্রু লুবু।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাসান।

দিনের একমাত্র ম্যাচে লিটল স্টার ক্লাব ৩৭-১৬ গোলে হারিয়েছে টিম ওয়ানকে।

এবারের লিগে ২টি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো :

‘ক’ গ্রুপ : লিটল স্টার ক্লাব, টিম ওয়ান, ইয়াং স্টার যুব সংঘ এবং কালঘাটা জিটিএল স্পোর্টিং ক্লাব

‘খ’ গ্রুপ : জাদিতং যুব সংঘ, বান্দরবান সকার স্পোর্টিং ক্লাব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এবং উজানীপাড়া বয়েজ ক্লাব।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...