বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি, নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলবো : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন বলেছেন,  চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি, নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন- ইতোমধ্যে নগরীরতে স্বাস্থ্য সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হেলথ কেয়ার সিস্টেম উদ্বোধন করা হয়েছে। সেই সঙ্গে মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি গড়ার অভিযাত্রায় ১ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ঘরে-ঘরে ময়লা সংগ্রহের কাজ করা হচ্ছে। যাতে করে মানুষ ঘরের ময়লা আবর্জনা রাস্তা-নালায় না ফেলে।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর জলবদ্ধতা সমস্যা গত ১ বছরে ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। নাগরিকদের যদি বাসার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সচেতনতা সৃষ্টি করা যায়, তাহলে এটি সামনে আরো কমে আসবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে নদী-নালাতে পড়ে তা ভরাট করে ফেলে। ফলে বর্ষাকালে জলবদ্ধতার সৃষ্টি হয়।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন চলতি বছরে নগরীর ৫০-৬০ টি বড় রাস্তার কাজ সম্পন্ন করবে। ইতোমধ্যে ১৪ টি রাস্তার টেন্ডার সম্পন্ন হয়েছে। এই নগরীতে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য উৎপাদন হয় এবং দৈনন্দিন সংগ্রহ করা হয় ২ হাজার ২০০ টন। বাকি বজ্য সীমাবদ্ধতার কারণে সংগ্রহ করা যাচ্ছেনা।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে চসিক নাগরিকদের সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য আমার চট্টগ্রাম অ্যাপ নামে একটি অ্যাপ চালু করা হবে, এর মাধ্যমে নাগরিকরা স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ ১০ টি সেবা নিতে পারবেন। নাগরিকরা তাদের অভিযোগগুলো ও জানাতে পারবেন।

তিনি আরো জানান, চসিক বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের জন্য কোরিয়ান সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ছে। এছাড়াও, বর্জ্য থেকে গ্রিন ডিজেল উৎপাদনের জন্য বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে। নগরীতে ব্রেস্ট ক্যানসার ও লিভার ক্যানসার রোধে নানা ধরনের সচেতনতা ক্যাম্পেইন করা হয়েছে। স্কুল-কলেজ ও অন্যান্য শিশুদের কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, সিএমপি কমিশনার হাসান হাবিব আজিজ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।

এই বিভাগের সব খবর

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম...

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের...