সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করেছি, তার প্রতিদান স্বরুপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ‘ধানের শীষ’কে সর্বোচ্চ ভোটে  বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

ব্যারিস্টার মীর হেলাল তাঁকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর  ও দক্ষিণ জেলার সব নেতাকর্মী সমর্থক সহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার  প্রতিশ্রুতি দেন।

পরে তিনি সেখান থেক হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপি’র কবর জেয়ারত করেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোটভাই ও অন্যান্য আাত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদেরকে নিয়ে তিনি এলাকায় গণসংযোগ করেন। এরপর নিজ গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা-দাদির ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...