শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রফেসর ফজলুল করিম ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা : আজাদী সম্পাদক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এ এস এম ফজলুল করিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে স্মরণসভা সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। স্মারক বক্তা ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএমডিসি’র সদস্য প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস। স্বাগত বক্তব্য দেন, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। স্মরণসভায় অডিও বক্তব্য দেন, প্রফেসর এ এস এম ফজলুল করিমের বড় ছেলে ডা. আহমেদ জিয়া করিম। বক্তব্য দেন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, মো. হারুন ইউসুফ, মোহাম্মদ আবুল হাশেম, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক ও নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি এম এ মালেক বলেন, প্রফেসর এ এস এম ফজলুল করিম একজন কিংবদন্তিতুল্য চিকিৎসক। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালর স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর সাথে আমরা এই হাসপাতালের উন্নয়নে দীর্ঘদিন একসাথে কাজ করেছি। এই হাসপাতালর উন্নয়নে তার অবদান অপরিসীম। চট্টগ্রাম বাসী তার এই অবদান কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ রাখবে। তিনি আরো বলেন, যেকোনো ভালো কাজ বা ভালো কোনো উদ্যোগ কাউকে না কাউকে শুরু করতে হয়। করিম সাহেবেরা এই হাসপাতাল শুরু করেছেন বলেই আজ এটি বিশাল মহীরুহ হিসেবে রূপ লাভ করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এই ক্যান্সার হাসপাতালের জন্য আমরা মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকার অধিক অনুদান সংগ্রহ করেছি। আমি দেশ–বিদেশে যেখানেই গিয়েছি সেখানেই ক্যান্সার হাসপাতালের কথা বলেছি এবং অনুদান সংগ্রহ করেছি। আজ এটি চট্টগ্রামবাসীর জন্য একটি বিরাট সম্পদ। চট্টগ্রামের ক্যান্সার রোগীদের এখন আর ক্যান্সার চিকিৎসার জন্য চট্টগ্রামের বাইরে যেতে হয় না।
চট্টগ্রামে বসেই স্বল্প খরচে এই ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেয়া সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ক্যান্সার মেশিন কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেয়া হয়েছে তা সংগ্রহ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, ক্যান্সার হাসপাতালে তিনি তার মায়ের নামে একটি ফ্লোর দিয়েছেন। তিনি প্রফেসর করিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন একই সাথে তার সহধর্মিনী ডা. সাহেদা করিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহনাজ মাবুদ সিলভি। এ উপলক্ষে মা ও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...