সিএন্ডবি কলোনীর সাবেক বাসিন্দা ও ফুটবল রেফারি আলী আকবর মৃত্যু বরণ করেছেন। আজ বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সিএন্ড বি কলোনী জাম মসজিদে।
সিএনবি কলোনীর এফ ৬/১০ এর সাবেক এলোটি, পিডব্লিউডির সাবেক কর্মচারী, ফুটবল রেফারি ও খেলাধুলা পাগল আলী আকবর দীর্ঘদিন কিডনি রোগে ভোগে আজ সকাল ৬টায় চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক পুত্র ও পাঁচ কন্যা রেখে গেছেন। আজ বাদ জোহর সিএন্ডবি কলোনী মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ফুটবল রেফারি আলী আকবরের মৃত্যুতে স্বাধীন সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান শাহাবুদ্দিন হাসান বাবু শোক প্রকাশ করেছেন।শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
