শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “পরিবেশ রক্ষা কেবল মেয়র কিংবা কোনো সংগঠনের একক দায়িত্ব নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সত্যিকারের সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। নাগরিকরা যদি সচেতন হন এবং সকলে মিলে বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন, তবে চট্টগ্রামকেও উন্নত বিশ্বের পরিবেশবান্ধব নগরীর কাতারে নেওয়া সম্ভব।”

সোমবার (৩ নভেম্বর) পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন রিথিঙ্ক’-এর উদ্যোগে কাজীর দেউড়িস্থ গোয়ালপাড়ায় “বর্জ্য বিনিময় কর্নার” কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি চাই, এই পরিবেশবান্ধব আন্দোলনে তরুণরা আরও সক্রিয়ভাবে যুক্ত হোক।

অনুষ্ঠানে সংগঠনটি প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্যের বিনিময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে। এর মাধ্যমে নাগরিকদের পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এছাড়া উপস্থিত ছিলেন গ্রিন রিথিঙ্ক-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ও কো-ফাউন্ডার তাসনোভা শামীম ইরা, কো-ফাউন্ডার ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা মাহি, মঈনুদ্দিন চৌধুরী (মঈন) এবং মোহাম্মদ মিজবাহ উদ্দীন।

অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে ১১ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...