সোমবার, ২ নভেম্বর ২০২৬

হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে রাউজান উপজেলা মৎস্য দপ্তর।

সোমবার (৩ নভেম্বর) রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জানান- ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর হালদা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব জাল জব্দ করা হয়।

তোফাজ্জেল হোসেন জানান, গত শনিবার রাত ১১টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে আজ সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত নদীর রামদাশ হাট থেকে নাঙ্গলমোড়া ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর সতর্ক অবস্থানে রয়েছে। জব্দ করা জালসমূহ হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...