রবিবার, ২ আগস্ট ২০২৬

ব্রাজিলের গোলে হারলো জাপান

- Advertisement -
Single page 1st Paragraph

টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হওয়া ম্যাচে জাপানকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হারায় নেইমাররা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই পোস্টে লেগে ফেরে রাফিনহার শট, ১৮ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। জাপানিজ গোলরক্ষককে প্রায় ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

খেলার ৪০ মিনিটে আরও একবার গোলের খুব কাছাকাছি চলে এসেছিলেন রাফিনহা। ফ্রি-কিক থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট ডান দিকের পোস্টের কান ঘেঁষে চলে বাইরে যায়। প্রথমার্ধের মাঝপথে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেছেন লিডস ইউনাইটেড মিডফিল্ডার।

ম্যাচের ২৬ মিনিটে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে নেইমারের ডান পায়ের অসাধারণ বাঁকানো শট দারুণ দৃঢ়তায় বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুইশি গোনদা।

জাপান রক্ষণের পাশাপাশি সুযোগ বুঝে বেশ কয়েকটি শটও নিয়েছে গোলের উদ্দেশ্যে, তবে এর কোনটিই লক্ষ্যে রাখতে পারেননি।

খেলার প্রথমার্ধে বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের ফাউলের কারণে পেনাল্টি পেলে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...