রাউজান আর.আর.এ.সি ইনষ্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আলোচনা সভা গত ৩১ অক্টোবর ২০২৫ ইং জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু বকর ছিদ্দিকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.স.ম ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী হেলাল, সহ-সভাপতি সিরাজুল মোস্তফা রুমি, মোহাম্মদ আবু জাফর চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ফোরকান উদ্দীন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ মনসুর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অনুরাজ দাশ গুপ্ত, মোহাম্মদ মিনহাজুল আলম চৌধুরী। সভায় আগামী ডিসেম্বরে বার্ষিক বনভোজন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।

