বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে : আমির খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শনিবার) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। এটি নিয়ে আওয়াজ তোলা সবার দায়িত্ব। ব্যবসায়ীদেরও এ ব্যাপারে সোচ্চার হতে হবে। জোর করে মতামত বা দাবি জনগণের ওপর চাপাতে চাচ্ছে একটি মহল। ঐকমত্য কমিশনের সই হয়েছে, তার বাইরে গিয়ে নতুন দাবি আনা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। ঢাকায় বসে নীতিমালা প্রণয়ন করবেন, কিন্ত স্বচক্ষে দেখবেন না; যাদের জন্য সিদ্ধান্ত দিচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ থাকবে না-এসব থেকে বেরিয়ে আসতে চাই। জবাবদিহীতার কালচার আনতে চাই। নির্বাচিত হলে জনগণের কথা শুনব এবং তাদের প্রশ্নের মুখোমুখি হব।

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে এখন শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করতে শুরু করেছে, এটা সুখবর। এ খাতে আধুনিক জ্ঞান ও দক্ষতার পাশপাশি প্রযুক্তিরও প্রয়োজন আছে।

বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা জানান, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তার দল। এছাড়াও সব জেলায় দক্ষতা বাড়ানোর সুযোগ সৃষ্টি, চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পুরনো ধাচ থেকে বেরিয়ে অর্থনীতিতে গণতন্ত্রায়ন করবে বিএনপি। যাতে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পায়৷

কুটিরশিল্প নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুটিরশিল্প খাতের জন্য বাজেটে বড় বরাদ্দ থাকবে। শিল্পীদের স্কিল ডেভেলপমেন্ট করানো হবে এবং পণ্যের ব্র্যান্ডিং করা হবে। এতে কুটিরশিল্প পণ্যের দাম বাড়বে। থাইল্যান্ডের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ আদলে প্রকল্প নেওয়া হবে।

আমির খসরু আরও বলেন, সরকারে গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কোন সেক্টরে কত লোক চাকরি পাবে বিস্তারিত তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে। রাজধানীকেন্দ্রিক উন্নয়ন থেকে বেরিয়ে সব অঞ্চলে ক্ষমতায়ন করতে হবে। আমরা মেগা প্রজেক্ট করে অর্থ নষ্ট করব না। দেশের সকল নাগরিক অর্থনীতির সঙ্গে যুক্ত থাকবেন।

এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ ব্যবসায়ী নেতারা।

সম্মেলনে রাজশাহী বিভাগের ৮টি জেলার ব্যবসায়ী নেতারা অংশ নেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশপাশি রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করারও দাবি জানান তারা।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...