বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: দুর্যোগ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত।

শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সিনিয়র্স ক্লাবে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রবীণদের প্রতি রাষ্ট্র প্রয়োজনীয় মনোযোগ দিতে পারেনি। তাই তারা সমাজে উপেক্ষিত হয়েছেন, অবহেলার শিকার হয়েছেন। এই দায় আমাদেরকেই নিতে হবে। কারণ এই রাষ্ট্র ও সমাজ আমরাই তৈরি করেছি।

তিনি আরও বলেন, আমাদের দেশে অবসর গ্রহণের পর রাষ্ট্র থেকে তো পরিত্যক্ত হনই, অনেকে সমাজ এমনকি পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে পড়েন।

ফারুক ই আজম বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা সংঘবদ্ধ হয়ে প্লাটফর্ম তৈরি করেছেন। এখন প্রবীণদের জন্য আওয়াজ তুলতে পারবেন।

উপদেষ্টা বলেন, আমাদের সমাজে ভিলেনরা সবাই নায়ক হয়ে গেছিল। সেসব কালো অধ্যায় যাতে আর না দেখি, সেই পদক্ষেপ নিতে হবে। পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ এবং বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে। সব বিভেদ মিটিয়ে সামাজিক মেলবন্ধন তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে দু’জন ছাড়া, সকলেই প্রবীণ। জাতির ক্রান্তিকালে আমরা এ দায়িত্ব নিয়েছিলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক।

আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী ও লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন, লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ।

এম এ মালেক বলেন, মানুষ চাইলে সবই করতে পারে। তবে তার জন্য চেষ্টা করতে হবে। বয়স একটি সংখ্যামাত্র। মনের দিক থেকে যাতে বুড়িয়ে না যাই সবার সেই চেষ্টা করা উচিত।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...