শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগে মিছিল ও বিক্ষোভ

নুশরাত রুমু, নোয়াখালী থেকে
- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীকে স্বতন্ত্র নবম প্রশাসনিক বিভাগ করার দাবিতে ৩১ অক্টোবর শুক্রবার বেলা তিনটায় শাহবাগে ঢাকা চকবাজার স্টাফ সমিতির আয়োজনে মিছিল ও কুমিল্লায় বিভিন্ন ধাপে অ্যাম্বুলেন্সে, বাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গনে এসে অবস্থান নেয়। পথে পুলিশি কিছু বাধা ছিল তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজধানীবাসীর ভোগান্তি যেন কম হয় সেদিকে নজর রেখেই আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক
আরিফ মীর্জা বলেন,
এই নোয়াখালীর ভেতর থেকে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার লোক আছে কিন্তু আমরা কখনো নোয়াখালী বাসি ক্ষমতার দাপট দেখাইনি, আমরা যদি ক্ষমতার দাপট দেখাতাম তাহলে নোয়াখালী বিভাগ আমরা ক্ষমতার মাধ্যমে টান দিয়ে নিয়ে আসতাম, কিন্তু আমরা ক্ষমতার মাধ্যমে চাই না, কারণ আমরা নোয়াখালী মানুষ শান্তিপ্রিয়, ন্যায় নীতিতে,অটুট,আমরা চাই আমাদের নোয়াখালীর সবকিছু বিবেচনা করে এবং ন্যায্য দাবিগুলো দেখে আমাদের বিভাগ ঘোষণা করুন এটাই আমরা চাই।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ বলেন,
নোয়াখালী কেন গনশুনানি থেকে উপেক্ষিত হলো ? ৩১ তারিখে ঐক্যমত্য কমিশনের যে সময়টা সেটাও চলে গেল। আমরা সংবাদ সম্মেলনের পরে ডু – ডাই কর্মসূচী দেবো। কাফন মিছিল নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যমুনার সামনে যাব। নোয়াখালী বিভাগ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না।
কেউ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা শুধু নোয়াখালী বিভাগ এর গেজেট চাই।
বিতার্কিক এবং বিভাগ
আন্দোলনের সক্রিয় কর্মী
তারপিনা শাহনাজ রজব বলেন, আজ হাজার হাজার নোয়াখালীবাসী আমাদের ডাকে শাহবাগে ছুটে এসেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী রবিবার আমাদের সাংবাদিক সম্মেলন হবে। তারপরই গেজেট আকারে নোয়াখালীকে বিভাগ হিসাবে চেয়ে আমাদের বড়ো কর্মসূচী আসবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...