সোমবার, ১৫ জুন ২০২৬

শ্রীপুর বাজার থেকে কাউকান্দি বাজার পর্যন্ত রাস্তা যেন মরণ ফাঁদ!

তাহিরপুর প্রতিনিধি 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার থেকে কাউকান্দি  বাজার পর্যন্ত রাস্তার অবস্থা এখন ভয়াবহ। খানাখন্দে ভরা রাস্তাটি যেন একেকটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীবাহী যানবাহনসহ সর্বস্তরের মানুষ।
শ্রীপুর বাজারের পল্লী চিকিৎসক শামসুজ্জামান মাহমুদ  জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরমে পৌঁছায়। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে, পাকাঁ রাস্তার পাটোল ধরে কন্ড খন্ড হয় আলাদা হয়ে আছে,রড গুলো বেড়িয়ে উঁকি দিয়ে আছে। তবুও প্রয়োজনের তাগিদে,ঝুঁকি নিয়ে  এ পথে যাতায়াত করতে হয়।
সুনামগঞ্জ জেলা ও উপজেলা সদরে আসা যাওয়ার, একমাত্র যাতায়াত  রাস্তা এটি। এখানে রয়েছে একটি জনতা উচ্চ বিদ্যালয়,ইউনিয়ন পরিষদ ভবন, বন বিট অফিস,ইউনিয়ন ভূমি অফিস, শ্রীপুর উপ স্বাস্থ্য কেন্দ্র । প্রতিদিন শতশত মানুষ এ পথে যাতায়াত করে থাকেন।
স্থানীয় এক যুবক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
স্থানীয়রা জানান,এ রাস্তাটি সংস্কারে একাধিক বার একাধিক পত্র- পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও,উর্ধতন কতৃপক্ষের নজরে আসেনি। আসলেও কোনো সূরাহ হয়নি।জনদুর্ভোগ চরমেই রয়ে গেল হাওর বাসীর।  চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবারও তাঁরা ।
তাহিরপুর উপজেলার প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এ রাস্তার কোনো প্রকল্প আছে  কি না ফাইল গেটে আপনাকে জানাছি।
এব্যাপারে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক এর অফিসিয়াল মোবাইল নাম্বারে একাধিক ফোন দিও ফোন রিসিভ না করায় উনার মন্তব্য জানা যায় না।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...