বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের ১৯টি বিপজ্জনক পণ্যের কন্টেইনার পরিবেশসম্মতভাবে ধ্বংস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১৯টি বিপজ্জনক পণ্যের কন্টেইনার পরিবেশসম্মতভাবে ধ্বংস করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ধ্বংস করা কন্টেইনারগুলো নিলাম অযোগ্য ও অন্যান্য ধ্বংসযোগ্য পণ্যের অন্তর্ভুক্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কন্টেইনার ধ্বংসের জন্য চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে আহ্বায়ক করে একটি আন্তঃসংস্থা কমিটি গঠন করা হয়। আহ্বায়কের নেতৃত্বে পরিবেশ অধিদফতর, বিস্ফোরক অধিদপ্তর, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রতিনিধিরা ধ্বংসকাজ তদারকি করেন।

ধ্বংসকাজ ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে ২৬ অক্টোবর রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার সদস্য ও বন্দর থানার পুলিশ সদস্যগণ ধ্বংসকাজের নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহায়তা প্রদান করেন।

এনবিআর জানায়, ধ্বংস করা পণ্যের মধ্যে ১৬ কনটেইনার আনকোটেড ক্যালসিয়াম কার্বোনেট, এক কনটেইনার অরেঞ্জ ইমালসন, এক কনটেইনার সুইট হুয়ে পাউডার ও এক কনটেইনার স্কিমড মিল্ক পাউডার ছিল। এগুলো জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিন পড়ে থেকে বন্দরের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছিল।

গত বছরও চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরের যৌথ উদ্যোগে ১৪ বছর ধরে বন্দরে পড়ে থাকা অতিমাত্রায় দাহ্যবাহী চারটি কন্টেইনারকে নিরাপদে অপসারণ করে ধ্বংস করা হয়েছিল।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে এনবিআর বিশেষ আদেশ জারি করেছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় ৬ হাজার ৬৯টি কন্টেইনার (প্রায় ১০ হাজার টিইইউস)-এর ইনভেন্টরি সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রতিটি কন্টেইনারে কী ধরনের পণ্য আছে, তা যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং উল্লেখযোগ্য অংশের নিলামও সম্পন্ন হয়েছে।

এনবিআর আশা করছে, চট্টগ্রাম কাস্টমস হাউস দ্রুত নিলাম কার্যক্রম শেষ করে বন্দরের কন্টেইনার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বিপজ্জনক পণ্য ধ্বংসের কাজ ভবিষ্যতেও পর্যায়ক্রমে চলমান থাকবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...