শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে ৪ কোটি টাকা ধার নিয়ে মসলা ব্যবসায়ী আমির উধাও

নুশরাত রুমু, নোয়াখালী থেকে :
- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী দক্ষিণ বাজারের গোলাবাড়িয়া মধ্য পোলের গোড়ার আমির হোসেন নামে এক প্রতারক মসলা ব্যবসায়ী তার ব্যবসা সম্প্রসারণের অজুহাত দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ৪ কোটির ও অধিক টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। ইতিমধ্যে পলাতক আমির হোসেন এর বিরুদ্ধে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করতে শুরু করছেন ভুক্তভোগী পাওনাদাররা। পলাতক অভিযুক্ত আমির হোসেন বেগমগঞ্জ উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের আব্বাছ আলী মিয়াজী বাড়ীর মোবারক উল্যার পুত্র। তাহার মোবাইল নাম্বার 01871060780/01897155681
ভুক্তভোগী সূত্রে জানা যায়,দীর্ঘ পরিচয়ের সুবাদে ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা তিনি। দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকনের নিকট হতে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য একাধিক ব্যাংকের চেক, স্ট্যাম্প,জাতীয় পরিচয়পত্র, ছবি দিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ করার শর্তে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হাওলাত নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে উক্ত ধারকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মসলা ব্যবসায়ী আমির হোসেনকে তাগাদা প্রদান করে পাওনাদার আলাউদ্দিন লিংকন। এরি পরিপ্রেক্ষিতে পাওনা টাকা পরিশোধের লক্ষে গত ২৩/০৬/২০২৫ ইং আমির হোসেন তার নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, চৌমুহনী শাখা, বেগমগঞ্জ, এর অনুকুলে ৩০ (ত্রিশ)লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। যাহার একাউন্ট নাম্বার ( 20501260204991809),যাহার নং (MCP 3401971)।কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় পরবর্তীতে ২৪ /০৬/২০২৫ ইং ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেক টি ডিজঅনার করেন। নিজের কষ্টার্জিত ৩০ লক্ষ টাকা না পেয়ে কোনরূপ উপায়ন্তর না দেখে পাওনাদার মোঃ আলাউদ্দিন লিংকন প্রতারক মসলা ব্যবসায়ী আমির হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ৩নং আমলী (বেগমগন্জ্ঞ ) আদালতে অভিযোগ দায়ের করেন। যার নং সি আর মামলা ৮৩৩/২০২৫ ইং। এদিকে স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, চৌমুহনীর দক্ষিণ বাজারে আমির মসলা মিল নামে এই ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। বিভিন্ন লোকজনের কাছ থেকে আমির হোসেন প্রায় ৪ কোটিরও অধিক টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...