রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লিগ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

নাবি মুম্বাইয়ে কয়েক দফা বৃষ্টির কারণে ম্যাচটি ২৭ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ।

দলের হয়ে শারমিন আকতার সর্বোচ্চ ৩৬, সোবাহানা মোস্তারি ২৬ ও রুবাইয়া হায়দার ১৩ রান করেন। ভারতের রাধা যাদব ৩ উইকেট নেন।

বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২৭ ওভারে ১২৬ রানের টার্গেট পায় ভারত। ৮ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে ভারত। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

বৃষ্টির কারণে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১টি করে জয় ও পরিত্যক্ত ম্যাচ এবং ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে এবারের বিশ্বকাপ শেষ করল টাইগ্রেসরা।

বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। এরপর টানা পাঁচ ম্যাচ হারে তারা।

২০২২ সালেও নিজেদের প্রথম বিশ্বকাপে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ। ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট পেয়েছিল তারা। ঐবারও পাকিস্তানের বিপক্ষে জিতেছিল টাইগ্রেসরা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...