বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তৃতীয়বারের মতো বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিকমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা–সমালোচনা। নেটিজেনদের নানা মন্তব্যের মাঝে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। এক আবেগঘন পোস্টে জানালেন, একটি সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা ও বিশ্বাস স্থাপন করা কোনো লজ্জার নয়, বরং বিশাল সাহসের ব্যাপার। গত শনিবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে ফারিয়া লেখেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন, মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে–যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে। তিনি আরও যোগ করেন, যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়। অনুরাগীদের উদ্দেশে আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ, আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন। শেষে নেটিজেনদের প্রতি বার্তা রেখে ফারিয়া লেখেন, কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আগামীকাল কী অপেক্ষা করছে তা কেউ জানে না। সমপ্রতি তৃতীয়বারের মতো বিয়ের খবর প্রকাশ্যে আসলেও, ফারিয়া নতুন জীবনের শুরু নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছেন অনুরাগীদের উদ্দেশে।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...