রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য ইসলামের সোনালী যুগের মহাত্মা নারী পুরুষের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি প্রতিনিধি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “কোরআন ও হাদিসের আলোকে ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে নারী ও পুরুষের ভূমিকা: বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মহিলা মাহফিল গত ২৫ অক্টোবর শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে নারী-পুরুষের অবদান অনস্বীকার্য। তবে ক্ষেত্র বিশেষে পিতার চেয়ে মাতার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ । এ প্রসঙ্গে তিনি হযরত বড়পীর শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী (র.), হযরত ইমাম বুখারী (র.), ইমাম মালেক (র.) ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) প্রমুখ মণীষীদের মহীয়সী মায়েদের অনন্যসাধারণ ভূমিকার কথা তুলে ধরেন। মাতৃত্বের চেয়ে বড় কোন সৌন্দর্য ও সম্মান কোথাও নেই। মু’মিন নরনারী একে অপরের বন্ধু, তারা পরস্পর সহযোগী- প্রতিযোগী নয়। তাদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকবে। সুতরাং ভারসাম্যপূর্ণ, স্থিতিশীল সমাজ গঠনে নারী-পুরুষ উভয়কে আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী নিজেদেরকে গঠন করতে হবে, সালেহ পিতা-মাতার সালেহীন সন্তানরা এ ধরনের সমাজ গঠনে অবদান রাখতে পারে। বর্তমান অস্থিতিশীল, ভোগবাদী সমাজে তাঁদের এই পুণ্যময় আধ্যাত্মিক সম্পর্কই স্থিতিশীলতা ও প্রশান্তি ফিরিয়ে আনতে সক্ষম। সংঘাত মুক্ত, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে ইসলামের সোনালী যুগের মহাত্মা নারী পুরুষের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে।

সাদিয়া সুলতানা ও আলিশা আকতার এর সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন -সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সুমাইয়া বিনতে মোস্তফা ও রাজিয়া সুলতানা পপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন উম্মে আল আসফিয়া। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...