শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে রেল উন্নয়নের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নুশরাত রুমু, নোয়াখালী থেকে :
- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীতে রেল যোগাযোগ ব্যবস্থা সীমিত ও অনুন্নত। বৃহত্তর নোয়াখালীর রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ২৬ অক্টোবর ২০২৫ ইং বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ এসোসিয়েশন, ঢাকা পলিটেকনিক এর প্রতিনিধি দল রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।
প্রতিনিধি দলটি ২০২৩ সালের ১৬ নভেম্বর অনুমোদনপ্রাপ্ত ঢাকা-নোয়াখালী রুটের সুবর্ণচর এক্সপ্রেস (৮১৭/৮১৮) দ্রুত চালুর দাবি জানায়। পাশাপাশি তারা বন্ধ থাকা মেইল ট্রেন চালু, অপ্রয়োজনীয় স্টপেজ কমানো ও সার্বিক রেল ব্যবস্থার উন্নয়ন বিষয়েও দাবি উত্থাপন করেন।
এ সময় তারা রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব (অপারেশন বিভাগ) মোঃ শহিদুল ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিস্তারিত আলোচনা হয়। তিনি আশ্বাস দেন, “এই বিষয়ে খুব দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন:সভাপতি: নাফি ইব্রাহিম চৌধুরী।সিনিয়র সহ-সভাপতি: সাদমান ভূঁইয়া।সাধারণ সম্পাদক: মোঃ নাইমুল ইসলাম আরিফ।
বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সকলের আশা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...