বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে জলবায়ুজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোজন কার্যক্রম শক্তিশালী করা, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিতে অধিকতর প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বঙ্গোপসাগর অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক বহু-পক্ষীয় অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

গত ২৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠিত ‘সপ্তম বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন ২০২৫’-এ এক বক্তব্যে পাণ্ডে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এখন আর পছন্দের বিষয় নয়, বরং ‘শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এটি একটি কৌশলগত অপরিহার্যতা’। এর জন্য প্রয়োজন জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ।

সম্মেলনে বিমসটেক মহাসচিব ‘বিয়ন্ড বর্ডারস: রিজিওনাল অ্যান্ড প্লুরিল্যাটারাল ক্লাইমেট সিকিউরিটি ইন অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন।

আজ বিমসটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেলটি জলবায়ুজনিত হুমকি মোকাবেলায় কন্টেক্সট ভিত্তিক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কীভাবে আঞ্চলিক সংগঠনগুলো বহুপাক্ষিক প্রচেষ্টাকে সম্পূরক করতে পারে, তা নিয়ে আলোচনা করেছে।

বক্তব্যে পাণ্ডে বলেন, বিমসটেকভুক্ত দেশগুলো অনিশ্চিত আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে, যা এ অঞ্চলে খাদ্য, স্বাস্থ্য ও মানব নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে।

তিনি বলেন, বিমসটেকের মতো আঞ্চলিক সংগঠনগুলোর গুরুত্ব অনস্বীকার্য। বিমসটেকের কার্যক্রম বৈশ্বিক বহুপাক্ষিক কাঠামোকে সম্পূরক করে এবং সম্মিলিত স্থিতিশীলতা গড়ে তুলতে প্রত্যক্ষ ভূমিকা রাখে।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, পার্বত্য অর্থনীতি, জ্বালানি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা ইত্যাদি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে বিমসটেকের অর্জন তুলে ধরেন।

পাণ্ডে জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি কার্যকরভাবে মোকাবেলায় অভিযোজনের ওপর অধিক গুরুত্বারোপ, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিতে প্রবেশাধিকারের উন্নয়ন, স্থানীয় ও সম্প্রদায়ভিত্তিক সমাধানের প্রচার এবং বহু-পক্ষীয় অংশীদারিত্বের শক্তিশালীকরণের আহ্বান জানান।

আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার প্রতি বিমসটেকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিমসটেক মহাসচিব বলেন, সংগঠনটি ‘নিরাপদ, টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ’ নিশ্চিত করতে সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার কাজ চালিয়ে যাবে।

বিমস্টেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) হচ্ছে সাত দেশের একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সংস্থাটি কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংযোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, জনগণের পারস্পরিক যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, নিরাপত্তা এবং বাণিজ্য ও বিনিয়োগসহ সাতটি মূল খাতে আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে কাজ করছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...