রবিবার, ২ আগস্ট ২০২৬

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ১, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম আবুল কালাম আজাদ। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপ-শিঙ্গাড়া দোকানেও আঘাত হানে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি।

এর আগেও গত বছর সেপ্টেম্বরে খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রোরেলেও।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...