রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শিশুসাহিত্য উৎসবের সমাপনী দিনে সম্মাননা পেলেন তিন লেখক

‘শিশুসাহিত্যের পরশে গড়ে উঠবে শিশুদের জীবন’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের সমাপনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্য শিশুমনে স্বপ্ন জাগিয়ে তোলে এবং ভালো মানুষ হওয়ার প্রেরণা যোগায়। তাদের জন্য লেখা রূপকথা, গল্প, ছড়া-কবিতা ছোটদের চোখ খুলে দেয়। এজন্য সারা পৃথিবীতে শিশুসাহিত্যের গুরুত্ব সবচেয়ে বেশি। তাঁরা বলেন, বাংলা ভাষার শিশুসাহিত্য অনেক বেশি সমৃদ্ধ। সাম্প্রতিককালে বৈচিত্র্যমণ্ডিত লিখনশৈলী, অলঙ্করণ ও উন্নতমানের প্রকাশনা দিয়ে এ ক্ষেত্রে বিপ্লব ঘটে গেছে। তথ্যপ্রযুক্তির উত্তরণ ও উন্নয়ন এ দেশের শিশু-কিশোরদের স্বপ্ন দেখায় সংকট তৈরি করলেও শিশুসাহিত্যের পরশে পাল্টে দেবে তাদের জীবন। নতুন করে গড়ে উঠবে শিশুদের জীবন।
শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুসাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ওমর কায়সার। সম্মাননাপ্রাপ্ত লেখকরা হলেন তাহমিনা কোরাইশী, জাহাঙ্গীর আলম জাহান ও আনোয়ারুল হক নূরী। বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচক ছিলেন শিশুসাহিত্যিক অরুণ শীল, আহমেদ জসিম, জসিম উদ্দিন খান, মিলা মাহফুজা, রমজান মাহমুদ। এতে সূচনা বক্তব্য দেন কাঞ্চনা চক্রবর্তী। সম্মাননাপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেওয়া হয়। প্রতিক্রিয়া ব্যক্ত করেন লেখক তাহমিনা কোরাইশী ও আনোয়ারুল হক নূরী।
লেখক তাহমিনা কোরাইশী বলেন, সম্মাননা লেখকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বলা যায় এটা কাজের স্বীকৃতি। তিনি আরো বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় হলেও চাকরির সুবাদে ২৫ বছর আমি চট্টগ্রামে কাটিয়েছি। তাই চট্টগ্রামের সাথে আমার সম্পর্ক মধুর। তাই চট্টগ্রাম থেকে এই সম্মাননা প্রাপ্তি আমাকে আরো বেশি আনন্দিত করেছে।
শিশু সাহিত্যিক আনোয়ারুল হক নুরী বলেন, সাড়ে ৪ দশক ধরে শিশুসাহিত্য চর্চার সাথে আমি নিয়োজিত আছি। আমি মনে করি এই সম্মাননা এটা আমার চর্চাার স্বীকৃতি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
এর আগে ‘বই কীভাবে কাছে টানতে পারে শিক্ষার্থীদের’ শীর্ষক আলোচনা অনুষ্ঠোনে সভাপতিত্ব করেন প্রফেসর রীতা দত্ত। আলোচক ছিলেন নাসের রহমান, নেছার আহমদ, মুহাম্মদ মুজিবুর রহমান, মাহফুল আখতার, শাহেদ আলী টিটু, সৈয়দা সেলিমা আক্তার। সূচনা বক্তব্য দেন লিপি বড়ুয়া। এরপর অনুষ্ঠিত হয় ‘উৎসবে প্রকাশিত বই- সৃজনে আনন্দে’ শীর্ষক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপব এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক ছিলেন কবি আজিজ রাহমান, আকাশ আহমেদ, ইফতেখার মারুফ, কাসেম আলী রানা, জি এম জহির উদ্দীন, দীপক বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা। এছাড়া দুই পর্বের ছড়া কবিতা পাঠে সভাপতিত্ব করেন ড. সৌরভ শাখাওয়াত ও অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...