সোমবার, ১৫ জুন ২০২৬

নোয়াখালীতে নারী সহিংসতা নিরসনে সহায়তা করতে জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত

নুশরাত রুমু,নোয়াখালী থেকে
- Advertisement -
Single page 1st Paragraph

২৩ অক্টোবর ২০২৫ বেলা ১১ টায় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এক “সমন্বয় সভা”অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, ।
এ সময় উপস্থিত বক্তারা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা, সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সঞ্চালনা করেন মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন  আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।  ডা: সাদিয়া সামরিন হৃদি, ফিল্ড অফিসার, ইউএনএফপিএ, নোয়াখালী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
মানবাধিকার ফেলো তারপিনা শাহনাজ রজব তার বক্তব্যে বলেন, নোয়াখালীতে নারী সহিংসতা প্রচুর । বিশেষ করে অনলাইন বুলিং হ্যারাসমেন্ট মেয়েদের জন্য অনেক বেশি। সাধারণ জনগণ এটা জানে না যে সে চাইলেই যেকোনো একজনের ছবি ব্যবহার করে যা কিছু লিখে দিতে পারে না। একটা ছবি ব্যবহার করতে সে মানুষটার অনুমতির প্রয়োজন।
নারী সহিংসতা বন্ধ করতে সকলের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। একজন মানবাধিকার ফেলো হিসেবে
একজন পুলিশের সাথে একজন ভিকটিমের সমন্বয় করে দেয়া আমার কাজের অংশ।
একজন নারী যখন সহিংসতার শিকার হন তখন সে কোথায় যাবে কি করবে এ বিষয়টা সমন্বয় করে দেয়াই হলো আমার বড় কাজ।
আমি সর্বাত্মক চেষ্টা করব বৈষম্য দূর করে সহিংসতা দূর করতে। নারীরা এখনও পিছিয়ে আছে নারীদের টেনে আনতে হবে এবং এগিয়ে যাবার পথ ত্বরান্বিত করতে হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...