শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নোয়াখালী জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

নুশরাত রুমু
- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি),তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,কর্তৃক “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালা ২২- ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
নোয়াখালী জেলার সিনিয়র সাংবাদিক বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার অধ্যাপক লিয়াকত আলী খানের সার্বিক নেতৃত্বে এই প্রশিক্ষণশালায় ৩৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন,টিআরটি ওয়াল্ড তুরস্ক বাংলাদেশ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান বাবলু , পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ,বাংলানিউজ২৪. কম এর চিপ মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ মিনহাজুল আবেদিন রিয়াজ চৌধুরী, বক্তব্য উপস্থাপন করেন,পিআইবির সিনিয়র প্রশিক্ষক মোঃ শাহ আলম, শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক লিয়াকত আলী খান, সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন পিআইবির মহা পরিচালক ফারুক ওয়াসিফ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের মিজানুর রহমান রিয়াদ, এই সময়ের নোয়াখালীর সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত। মনিরুজ্জামান চৌধুরী, সাইফুল্লাহ কামরুল, মাসুদ পারভেজ, আজাদ ভূঁইয়া, শাহাদাত বাবু, নাসিম শুভসহ বাকিরা।
বাংলাভিশন ডিজিটালের নোয়াখালী প্রতিনিধি কামরুল কানন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান,
নোয়াখালী প্রেস ক্লাবে ৩৬ জন সাংবাদিক নিয়ে পিআইবির ট্রেনিংটিতে আমারও একজন সংবাদ কর্মী হিসেবে অংশ নেওয়ার সুযোগ হয়। ডিজিটাল সাংবাদিকতা নিয়ে এই ট্রেনিংটিতে আমার শেখার অনেক বিষয় ছিল তাইতো গত দুটো দিন মন্ত্রমুগ্ধের মতো ছিলাম ট্রেনিংয়ে।
সমাপনী দিবসে প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ নিজে উপস্থিত থেকে আমাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...