শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নথিতে ঘষামাজা করে ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি : চসিকে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুটি প্রতিষ্ঠানের পৌরকরের নথিতে ঘষামাজা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা নথি পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দুদকের একটি টিম নগর ভবনে অভিযান পরিচালনা করে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক মূল্যায়নে ইসহাক ব্রাদার্সের হোল্ডিংয়ের ২৬ কোটি ৩৮ লাখ টাকার স্থলে ২০ কোটি কম দেখানো হয়। ইনকনট্রেন্ড ডিপোর ২৫ কোটি ৬৭ লাখ টাকার পৌরকর মাত্র ৫ কোটি ৬৭ লাখ টাকায় দেখানো হয়েছিল। দুই কেস মিলিয়ে ৪০ কোটি টাকার ফাঁকি হয়েছে।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, প্রাথমিক তদন্তে নথিতে ঘষামাজার প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের মালিকেরও যোগসাজশ রয়েছে বলে মনে হচ্ছে। সিগনেচার এক্সপার্টের মতামত নেওয়া হবে এবং ব্যাংকিং হিসাব যাচাই করা হবে।

চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন জানান, দুই টিও ও এক ডিটিও সরাসরি দায়ী ছিলেন। হিসাব সহকারীরাও বিষয়টি জানতেন। অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে। একজন অবসর নিয়েছেন; অবসরোত্তর বেনিফিট স্থগিত করা হয়েছে। ১০ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রিভিউ বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করে প্রতিষ্ঠান দুটির ২৬ ও ২৫ কোটি টাকা পুনরায় আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি অন্য সংস্থা কোনো ব্যবস্থা নিলে চসিক সহযোগিতা করবে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...