শুক্রবার, ২৬ জুন ২০২৬

কে কে'র মৃত্যু রহস্য

তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে আইনজীবীর মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরে কেকে-র মৃত্যুর আসল কারণ কী? তা খুঁজে বার করতে সঠিক তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু হল। ৬জুন (সোমবার) সৌম্যশুভ্র রায় এই মামলা রুজু করেন। পাশাপাশি, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্যও আবেদন করেছেন তিনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ওই প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের পর অসুস্থ বোধ করেন কেকে। হোটেলে ফিরে সেখানে পড়ে গিয়ে কপালে সামান্য চোট লাগে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় নজরুল মঞ্চ কর্তৃপক্ষ-সহ প্রশাসনের অব্যবস্থার অভিযোগ উঠেছে।
ময়নাতদন্তে ৫৪ বছরের কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুর কারণ হিসাবে হৃদ রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও এ নিয়ে তর্ক অব্যাহত আছে। প্রায় তিন হাজার আসনবিশিষ্ট প্রেক্ষাগৃহে সাত হাজার শ্রোতা হয়েছিল বলে অভিযোগ। অনুষ্ঠান চলাকালীন শীতাতপ যন্ত্র বন্ধ করে রাখা হয়েছিল বলেও দাবি অনেকের। ভিড়ে ঠাসা অনুষ্ঠানে ঘর্মাক্ত কেকে-র ছবি ঘোরাফেরা করেছে নেটমাধ্যমে। এ নিয়ে যুক্তি-পাল্টা যুক্তির মধ্যেই কেকে-র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সোমবার সকালে একটি জনস্বার্থ মামলা রুজু করার জন্য হাই কোর্টের অনুমতি পেয়েছেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়।

 

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...