রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অর্কর সঙ্গে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেন। তবে এবারের আয়োজন একটু আলাদা। কারণ তিনি এবার দেশের বাইরে থাকবেন। তাই জন্মদিনের আগেই শুরু হয়ে গেছে উৎসব—আর প্রথম সারপ্রাইজটি এসেছে তার প্রিয় মেকআপ আর্টিস্ট অর্কর কাছ থেকে।

গতকাল রাতে অর্কের বাসায় পরীমণির জন্মদিনের প্রথম কেক কাটার আয়োজন হয়। অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে সেই মুহূর্তের কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন— `২৪ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক! কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।‘

পরীমণি জানান, অর্কর সঙ্গে তার পরিচয় কাজের সূত্রে। কিন্তু সময়ের সঙ্গে গড়ে উঠেছে এক আন্তরিক সম্পর্ক। অভিনেত্রীর ভাষায়— `অর্ক খুব ভালো রান্না করে, ঢাকায় একা থাকে। আমি যে এলাকায় থাকি, ওর বাসাও সেখানে। একসঙ্গে থাকা-খাওয়ার মধ্য দিয়েই আমাদের বন্ধুত্ব গভীর হয়েছে। ও এখন আমার ছোট ভাইয়ের মতো—আহ্লাদি, আদুরে আর ভালোবাসায় ভরা।‘

তিনি আরও লেখেন, `ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি, কেক কাটা আর সারপ্রাইজ আয়োজন! আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! সারাজীবন তোদের মতো মানুষদের সঙ্গে আমার আনন্দ ভাগাভাগি করতে চাই। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক, প্রথম উদযাপন।‘

আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন হলেও তার অনুরাগীদের জন্য উৎসব শুরু হয়ে গেছে আগেভাগেই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই কেক কাটার ভিডিও ও ছবি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...