শুক্রবার, ১৯ জুন ২০২৬

অসম্ভব বলে কিছুই নেই, এই মনোবল নিয়ে বড় হতে হবে : আজাদী সম্পাদক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নান্দনিক চট্টলার চট্টগ্রাম উৎসবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, জীবনে অসম্ভব বলে কিছু নেই। ইম্পসিবল শব্দকে ভেঙে লিখলে আই এম পসিবল হয়। অর্থাৎ আমার দ্বারা সবই সম্ভব। তোমাদেরকে এই মনোবল নিয়ে বড় হতে হবে যে, অসম্ভব বলে কিছুই নেই। সবকিছুই আমরা করতে পারব।
চট্টগ্রাম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে শিশু–কিশোরদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকশ শিক্ষার্থীকে উদ্দেশ্য করে এম এ মালেক বলেন, জীবনে তিনজন মানুষ তোমাদের সবচেয়ে আপন–মা, বাবা এবং শিক্ষক। এই তিনজনকে সবসময়ই সম্মান দেবে। না হয় তোমরা হারিয়ে যাবে।

তিনি বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ নয়, বর্তমান। বর্তমানকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। ভবিষ্যতের জন্য কিছু ফেলে রাখা যাবে না। বর্তমানকে কাজে লাগালেই ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য।

এম এ মালেক বলেন, একুশে পদক আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই অর্জন আমাকে একটি লাল–সবুজ পতাকা দিয়েছে। আপনারা দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকি এই লাল–সবুজ পতাকার সম্মান যেন রক্ষা করতে পারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইসমত আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন নান্দনিক চট্টলার উপদেষ্টা ও চিত্রাঙ্কন কমিটির চেয়ারম্যান আবু তাহের, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশিত হয়। শিশুশিল্পীরা পরিবেশন করে নৃত্য। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...