সোমবার, ২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা, নিহত ৯

- Advertisement -
Single page 1st Paragraph

আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে পর পর এ হামলা গুলোতে নয় জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে। দুই ব্যক্তির ঝগড়া বন্দুকযুদ্ধের রূপ নেয়।
স্থানীয় সময় শনিবার রাতে ও রোববার ভোররাতে ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে জনাকীর্ণ বার ও রেস্তোরা এলাকায় নির্বিচার গুলিবর্ষণে ৩ জন নিহত ও ১২ জন আহত হয়। এ সময় লোকজন পালানোর চেষ্টাকালে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে একই ধরনের গোলাগুলি শুরু হলে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়।
রোববার ভোররাতের দিকে মিশিগানের সাগেনওতে আরেকটি গোলাগুলির ঘটনায় আরও ৩ জন নিহত ও ২ জন আহত হয়, পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডব্লিউইওয়াইআই টেলিভিশন। আগের দুটি ঘটনায় ঘটনার সঙ্গে সম্পর্ক নেই এমন সাধারণ মানুষ নির্বিচার গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সাগেনওতে হতাহত সবাই গোলাগুলিতে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি খুচরা পণ্যের দোকানে নির্বিচার গুলিবর্ষণে ১০ জন, এরপর টেক্সাসের ইউভালডের একটি এলিমেন্টারি স্কুলে ১৯ শিশুসহ ২১ জন এবং ওকলাহোমার টালসার হাসপাতাল ভবনে ৪ জন নিহত হয়। এদিকে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বন্দুক সুরক্ষা আন্দোলনকারীরা।

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...