সোমবার, ২২ জুন ২০২৬

তথ্য গোপন : মিরসরাইয়ের সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২০ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদক-এর চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

এ মামলায় বলা হয়েছে, রেজাউল করিম খোকন দুদক-এ দাখিল করা সম্পদ বিবরণীতে ১১ লাখ ৪৪ হাজার ৪১০ টাকার স্থাবর সম্পদ গোপন করেছেন।

এছাড়া তিনি জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৬৭৩ টাকার সম্পদ অর্জন করে নিজের ও পরিবারের নামে ভোগদখলে রেখেছেন।

২০১৯ সালে প্রাথমিক অনুসন্ধানে দুদক প্রমাণ পায়, রেজাউল করিম খোকনের বৈধ আয়ের বাইরে উল্লেখযোগ্য সম্পদ রয়েছে।

৩ এপ্রিল ২০১৯ সালে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং ৬ মে ২০১৯ তারিখে তিনি চট্টগ্রাম-২ কার্যালয়ে সম্পদ বিবরণী জমা দেন।

এতে তিনি নিজের নামে ২৮ লাখ ৫৪ হাজার ৭৮১ টাকার স্থাবর এবং ৫২ লাখ ৫০ হাজার ১৫৭ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন।

যাচাই-বাছাইয়ে দুদক দেখেছে, প্রকৃতপক্ষে তার নামে ৩৯ লাখ ৯৯ হাজার ১৯১ টাকার স্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ তিনি ১১ লাখ ৪৪ হাজার ৪১০ টাকার সম্পদ লুকিয়েছেন।

দুদক-এর অনুসন্ধান অনুযায়ী, সম্পদ বিবরণী জমা দেওয়ার পাঁচ বছরের মধ্যে খোকন ও তার পরিবার প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন।

সাব-রেজিস্ট্রার অফিস, জোরারগঞ্জ থেকে প্রাপ্ত দলিলপত্র বিশ্লেষণে দেখা গেছে, এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

খোকনের আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি ২০১০/১১ করবর্ষ থেকে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেছেন। এই সময়ে তার বৈধ মোট আয় ছিল ১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৪১২ টাকা। কিন্তু তিনি স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২ কোটি ৪২ লাখ ১০ হাজার ৮৪৮ টাকার সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে বৈধ উৎসের বাইরে থাকা সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৬৭৩ টাকা। দায় হিসেবে তার ছিল মাত্র ৭ লাখ ৮৫ হাজার টাকা।

দুদক চট্টগ্রাম কার্যালয় অনুসন্ধানের প্রতিবেদন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠায়। চলতি বছরের ১৪ অক্টোবর প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়। এরপর কমিশনের নির্দেশক্রমে মামলাটি রেকর্ড করা হয়।

দুদক-এর পর্যবেক্ষণ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে সম্পদ বিবরণীতে আংশিক তথ্য গোপন করে মিথ্যা ঘোষণা দিয়েছেন। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তা পরবর্তী ধাপে আমলে নেওয়া হবে।

দুদক মামলাটি দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায়।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...