রবিবার, ২ আগস্ট ২০২৬

নির্বাচনে এআই অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে সেল গঠন হবে : সিইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করে কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চলে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে একটি সমন্বিত সেল গঠন করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘ইন্টিগ্রেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আপকামিং ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন টু কাউন্টার মিসইনফরমেশন অ্যান্ড ডিজইনফরমেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনটিএমসি, এমআইএসটি, বিটিআরসি, সিআইডি, আইসিটি বিভাগ, আইএফইএস, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসিস, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা নির্বাচন প্রক্রিয়ায় এর অপব্যবহার রোধে সমন্বিত কার্যক্রম হাতে নিতে চাই। অনেক দিন ধরেই আমরা এ বিষয়ে কাজ করছি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা করেছি।”

তিনি আরও বলেন, “আজকের কর্মশালা থেকে আমরা একটি সুনির্দিষ্ট সুপারিশ আশা করছি। দেশের যে কোনো প্রান্ত থেকে, প্রত্যন্ত বা দুর্গম এলাকা থেকে যদি এআই ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়, তাহলে তা দ্রুত কীভাবে রোধ করা যাবে এবং বিদ্যমান অবকাঠামোর মাধ্যমে সঠিক তথ্য কীভাবে পৌঁছানো সম্ভব হবে—তা বিবেচনায় নিতে হবে।”

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য রোধে ২৪ ঘণ্টা সচল ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সিইসি বলেন, “এটা ২৪ ঘণ্টার কাজ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কত জনবল লাগবে, ফ্যাক্ট-চেকিং মেকানিজম কীভাবে কাজ করবে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় কীভাবে হবে এবং কোথা থেকে মিথ্যা তথ্যের উৎপত্তি হচ্ছে, সেখানে সঠিক তথ্য কীভাবে দ্রুত পৌঁছানো যাবে—এসব বিষয়ে সুস্পষ্ট সুপারিশ প্রয়োজন।”

তিনি বলেন, “ফ্যাক্ট-চেকিং মেকানিজমকে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবে। শুধু একটি গাইডলাইন নয়, আমরা চাই সুনির্দিষ্ট ও সমন্বিত সুপারিশ।”

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এক জরিপে দেখা গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভয়াবহতার কারণে বিশ্বের ৯২ শতাংশ নির্বাচনই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এআই-এর অপব্যবহার রোধে সবার সহযোগিতা কামনা করছি।”

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...