বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পর্যটককে ছুরিকাঘাত: ৫ ছিনতাইকারী আটক, মোবাইল ও বাইক জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজন ছিনতাইকারীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১০টি মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার।

পুলিশ কর্মকর্তা জানান, রবিবার বিকেল পাঁচটার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সিএনজিযোগে আসা কয়েকজন ছিনতাইকারী এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি জেলা পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গেই কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কক্সবাজার সদর থানা এলাকার একাধিক স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মোট পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন: ১. ঝিলংজা এলাকার বাবুল, ২. পিটি স্কুল চেয়ারম্যান ঘাটার সাইফুল ইসলাম, ৩. নতুন বাহারছড়ার মো. সোহেল, ৪. কলাতলীর মো. সিদ্দিক ওরফে কানাইয়া, এবং ৫. টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...