শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ব্যাচ ১৯৮৬ সংগঠনের চট্টগ্রাম জেলা ও বিভাগের অভিষেক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ সংগঠনের চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগের ২০২৫–২০২৭ দ্বি–বার্ষিক নির্বাচন গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চট্টগ্রাম জেলা ও বিভাগের বন্ধুদের উপস্থিতির মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি পদে বন্ধু আজহারুল ইসলাম চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক পদে কামরুল হুদা চৌধুরী, অর্থ সম্পাদক পদে লায়ন আবু রায়হান সাবু, সাংগঠনিক সম্পাদক পদে মো: নুরুল আবছার, দপ্তর সম্পাদক পদে খুরশীদ আমীন এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সভাপতি পদে বন্ধু মো: জাহাঙ্গীর আলম ও জেনারেল সেক্রেটারি পদে বন্ধু মো: সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বন্ধু আবদুল কাদের গাজী, সাংগঠনিক সম্পাদক পদে বন্ধু দিলীপ কুমার সুশীল ও দপ্তর সম্পাদক পদে বন্ধু নাসিম হায়দারের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন কর্তৃক তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

৭ সেপ্টেম্বরের নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি ১০ সেপ্টেম্বর ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ও ৬১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করেন। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় খুলশীস্থ মেগা কনভেনশন হলে নব–নির্বাচিত কমিটির এক অভিষেক উদযাপন করা হয়। অভিষেক অনুষ্ঠানে এসএসসি ১৯৮৬ ব্যাচের ফাউন্ডার প্রেসিডেন্ট আশরাফুল হক সোহেল ও দেশজুড়ে ৮৬ টিমের গুরুত্বপূর্ণ ১৮ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিটির জেনারেল সেক্রেটারি মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজহারুল ইসলাম চৌধুরী বাচ্চু।

আরো বক্তব্য রাখেন প্রধান এডমিন আশরাফুল হক সোহেল, সাইফুল ইসলাম হেলালী, মিজান, মাহফুজ ফেরদৌসী, জামাল উদ্দিন চৌধুরী, আলী রেজা, কামরুল হুদা চৌধুরী, জাফর আহমেদ চৌধুরী, দিলীপ সুশীল, আয়ুব খান, লায়ন মনির, লায়ন কাজী মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, আবদুল্লাহ আল হুসাইন, মো: মনির উদ্দিন চৌধুরী, নাজনিন আক্তার মুন্নি, সালমা পারভিন, ইসমত আরা, রুবিনা, মিতা চক্রবর্তী, গীতা আচার্য, রোজিনা আক্তার মুক্তা, শাহীন সুলতানা, শাহেদা আহমেদ, আব্বাস উদ্দিন, রানু, মুসলিম, কামাল উদ্দিন, মুন্না, জসিম, শহীদ ভূঁইয়া, বোরহান, সিরাজুল মোস্তফা আজাদ, ইউনুস চৌধুরী, ইকবাল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার দিলদার হোসেন, রিটন দাস, ইকবাল, বাকাউল্যাহ চৌধুরী ইরান, শেখ শাহজাহান, নিজামউদ্দিন, তানভীর রশিদ আবির, ফরিদ উদ্দিন, শফিউল আজম, হেলাল উদ্দিন, ফজলুল হক, মুজিবুল হক, ভবতোষ দেওয়ান, ফজলুল মোর্শেদ তপন, মফিজুর রহমান, সাইফুদ্দিন মোহাম্মদ বাবর ও জাহাঙ্গীর কবির চৌধুরী জিকুসহ আরো অনেকে। অনুষ্ঠানে শিল্পী গীতা আচার্য, নিজাম উদ্দিন, সালমা পারভিন, ইসমত আরা, জামাল চৌধুরী, শিল্পী সিঙ্গার দিদার ও মাসুদ রানা সংগীত পরিবেশন করেন।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...