সোমবার, ১৫ জুন ২০২৬

নোয়াখালীতে প্রগতি লেখক সংঘের সাহিত্য আড্ডা

নুশরাত রুমু 
- Advertisement -
Single page 1st Paragraph

প্রগতি লেখক সংঘ একটি জাতীয় সাহিত্য সংগঠন। ১৯৩৯ সালে ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয়। ৪০ সালে এর কার্যক্রম শুরু হয়। এর উদ্দেশ্য হলো প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবমুক্তি, মুক্তবুদ্ধির বিকাশ সাধন করা। নোয়াখালীতে প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। ঐ বছরই ১০ ই মার্চ প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০ আগস্ট ২০২২ সালে। তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মার্চ ২০২৫ সালে। এই সংগঠনের বর্তমান সভাপতি কবি আক্তার জাহান শেলী। সাধারণ সম্পাদক এড. গোলাম আকবর।
বছরের বিভিন্ন সময় এখানে সাহিত্য আড্ডা হয়ে থাকে। গত ১৭ই অক্টোবর বিকাল ৪.১৫ মিনিটে মাইজদী মাস্টারপাড়া পাঠাগারে প্রগতি লেখক সংঘ নোয়াখালী জেলা শাখার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহসভাপতি মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এড. গোলাম আকবর এর পরিচালনায় এটি অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য আড্ডায় নোয়াখালী , লক্ষ্মীপুর , ফেনীর লেখক , সংগঠকগণ অংশগ্রহণ করেন।
পর্যায়ক্রমে লেখা পাঠ করেন – অধ্যাপিকা শিরিন আক্তার , মশিউর রহমান মিঠু , মুহাম্মদ আলমগীর , মানিক মজুমদার, জামাল হোসেন বিষাদ, অধ্যাপক মমিন উল্ল্যাহ, অধ্যাপক তিতাস সেন, মো: আহসান উল্ল্যাহ রিপন, মো: আক্তারুজ্জামান সবুজ , গাজী নিজাম উদ্দিন, নাদিরা সুলতানা , ফাহাদ মজুমদার , কামরুজ্জামান মোহন, মাহফুজুর রহমান, তাহমিদ , দাউদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...