সোমবার, ২২ জুন ২০২৬

গিয়াস কাদের চৌধুরীর অনুসারী জুয়েল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন জুয়েল চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ অক্টোবর) রাউজান থানা পুলিশ তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।

তিনি জানান, চেক প্রতারণা তথা এনআই এক্ট মামলার ওয়েরেন্টের ভিত্তিতে জুয়েলকে গ্রেপ্তার করা হলেও গত ২৯ জুলাই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে সাবেক ছাত্রনেতা জুয়েল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদস্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গ্রেপ্তার নুর উদ্দিন জুয়েল চৌধুরী রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বক্স এলাহি চৌধুরী বাড়ির মৃত মুছা প্রকাশ ইছা চৌধুরীর ছেলে।

পরিবারের দাবি গত শুক্রবার সকালে ডিবি অফিসের পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা জুয়েল চৌধুরীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে জুয়েল চৌধুরী নিখোঁজ থাকার দাবি করে আসছিল তার স্ত্রী ফিরোজা চৌধুরী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার রাউজান থানার এসআই আবদুর রশিদসহ সিএমপি ডিবি ও এলআইসির সহযোগিতায় রাউজান থানার মূলতবি সাজা গ্রেপ্তারি পরোয়ানা সিআর মামলায় (এনআই এক্ট) সিএমপি পুলিশ কমিশানারের কার্যালয়ের এলাআইসি শাখা থেকে নিয়ে জেলা গোয়েন্দা শাখা রাখার পর ২৯ জুলইয়ের মামলায় গ্রেপ্তার করা হয়। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...