বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্ক্রিনিংয়ের জন্য একটি জাতীয় নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা অনুযায়ী প্রতিবছর সাড়ে ছয় লাখ মানুষ স্তন ক্যান্সারে মারা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসার মাধ্যমে মৃত্যুহার কমানো সম্ভব। তাই সচেতনতার কোনো বিকল্প নেই।”

আজ রোববার নগরীর চান্দগাঁও শমসের পাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত “ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার”- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’- এই নীতিকে আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল জোনকে ‘পিংক জোন’ হিসেবে সাজানো হয়েছে, যা নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ।”

নাগরিক সেবা প্রসঙ্গে মেয়র জানান, “শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করতে নাগরিক সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা জরুরি। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। আগামী ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে নগরবাসী সহজেই নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুততম সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।”

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ-এর ইসি কমিটির চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডা. এ টি এম রেজাউল করিম, ইসি সেক্রেটারি ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ এবং ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...