মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পুরাতন বিওসি এরাকার সুজুকি শো-রুমের সামনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুরের ফারুকের পুত্র মো: সোহেল (২৫) ও চট্টগ্রামের ভূজপুরের জঙ্গল খৈয়ার আব্দুর রহমানের পুত্র মো: আবু বক্কর সিদ্দিক (১৪)।

প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী সাহাব উদ্দীন জানান, আমি ডিউটিরত অবস্থায় বসে আছি হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে, আরেকটু সামনে এগুলে দেখতে পাই দুটি দেহ রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে রাস্তায় পড়ে আছে। বডি এক জায়গায় মগজ আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এসময় চট্টগ্রামগামী এসি বাসটি দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন এরপর দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, নিহত সোহেল চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক। অপরজন কর্মচারী।

সারাদিনের দোকানদারি শেষ করে চকরিয়া এলাকায় শ্বশুর বাড়িতে যাচ্ছিল তারা।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে লাশ হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত বাইকটি এখনো থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...