সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপি একটি সুশৃঙ্খল দল সে বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি যে একটি সুশৃঙ্খল দল সে বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে। সকলের কাজ এক হবে না। কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন। কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন। সকলে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশ নেবেন। অতীতে কার সঙ্গে কী হয়েছিল, কে কি করেছিল সব ভুলে যেতে হবে। সুশৃঙ্খলভাবে সকলে কাজ করতে হবে। মানুষের বাড়ি বাড়ি যাবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম-১০ নির্বাচনী আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনী কাজ করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।

বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...