রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে হারল টাইগ্রেসরা।

৫ ম্যাচ খেলে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই থাকল বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ভারতের বিশাখাপত্নমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

৯ ওভারে ৩২ রানের সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। জুটিতে ২৪ বল খেলে ১টি চারে মাত্র ৮ রান করেন ফারজানা।

বড় ইনিংস খেলার আভাস দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে আউট হন রুবাইয়া। ৫৯ বল খেলে ৮টি চার মারেন তিনি।

দ্বিতীয় উইকেটে শারমিন আকতারের সাথে ৫৩ বলে ৪১ রানের জুটি গড়েন রুবাইয়া।

উইকেটে সেট হয়েও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন শারমিন আকতার ও অধিনায়ক জ্যোতি। শারমিন ৩৩ বলে ১৯ এবং জ্যোতি ৩৫ বলে ১২ রান করে আউট হন।

দলীয় ১০৪ রানের মধ্যে শারমিন ও জ্যোতি ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ৬১ রানের ব্যবধানে ৫ ব্যাটার ফিরলে ৯ উইকেটে ১৬৫ রানে পরিণত হয় টাইগ্রেসরা।

তবে শেষ উইকেটে ফারিহা তৃষ্ণাকে নিয়ে ২৫ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা সোবহানা।

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ৬৬ রান করেন সোবহানা। ৮০ বল খেলে ৯টি চারের সহায়তায় ক্যারিয়ার সেরা ইনিংস সাজান তিনি। ১ রানে অপরাজিত থাকেন তৃষ্ণা।

অস্ট্রেলিয়ার চার বোলার ২টি করে উইকেট নেন।

১৯৯ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়াকে ৭৮ রান এনে দেন দুই ওপেনার ফোবি লিচফিল্ড ও অধিনায়ক অ্যালিসা হিলি। ১৪তম ওভারে ১শ রান পায় অসিরা। এরপর হিলি ১৯তম ও লিচফিল্ড অষ্টম ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেন।

২৪তম ওভারে ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন হিলি। এজন্য ৭২ বল খেলেন তিনি।

শেষ পর্যন্ত ২৫তম ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন লিচফিল্ড ও হিলি। ২০টি চারে ৭৭ বলে অপরাজিত ১১৩ রান করেন হিলি। ৭২ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ৮৪ রান করেন লিচফিল্ড।

আগামী ২০ অক্টোবর নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...