শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের টাকায় কাজ, তদারকিও করবে জনগণ : মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা চাই শহরের প্রতিটি উন্নয়নকাজ যেন স্বচ্ছভাবে, মানসম্পন্নভাবে সম্পন্ন হয়। জনগণের অর্থে পরিচালিত কাজের তদারকি জনগণই করবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে।

বুধবার (১৫ অক্টোবর) ৩৮ নং ওয়ার্ডের মাইজপাড়াস্থ হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার ও মঞ্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে ২৬ লাখ ৬ হাজার ৭৩৩ টাকার ব্যয়ে এই শহীদ মিনার ও মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে এবং ঠিকাদার প্রতিষ্ঠান এন আলম এন্ড সন্স এর মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে। আমরা কাজের জন্য অর্থ দেব, কিন্তু কাজের মান ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এলাকাবাসীর। আপনাদেরই তদারকি করতে হবে যেন কোনো অনিয়ম না হয়।

তিনি আরও বলেন, এই ওয়ার্ডে ইতোমধ্যে ১১টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, আরও বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। আগামী অর্থবছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা ব্যয়ে ৫০টি সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আহমদ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রকৌশলী আবু শাদাত মো: তৈয়ব, প্রকৌশলী মোহাম্মদ আলী, বিএনপি নেতা এম এ আজিজ, মো. কামাল হোসেন, মো. হানিফ সওদাগর , শাহেদা খানম, আকতার জাহান, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সিকদার, অভিভাবক ও শিক্ষার্থীরা।

ক্যাপশন: সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার ও মঞ্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন করেন।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...