শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী ব্রিজের যানজট নিরসন করা হবে : সিটি মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী ব্রিজ ঘিরে যানজটের স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শহরকে একটি শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বাস মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় মেয়র পরিবহন মালিকদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলোর আলোকে আগামী ২০ অক্টোবর (সোমবার) দুপুর ৩টায় লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত দেন।

পরিবহন সমিতির মালিকরা সভায় বলেন, কর্ণফুলী ব্রিজ সংলগ্ন নোমান কলেজের পাশে একটি নতুন বাস টার্মিনাল স্থাপন সময়ের দাবি। বর্তমানে সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধির ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এতে জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া শাহ আমানত সেতু নির্মাণের খরচ ইতোমধ্যে বহু বছর আগেই উঠে গেছে। তবুও নিয়মিত টোল আদায় অব্যাহত রাখায় সাধারণ জনগণ ও পরিবহনখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই শাহ আমানত সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে অবৈধ বাসমান হকার্স, সিএনজি ও অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কার্যকর ভূমিকা কামনা করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যানজট নিরসনে সবার অংশগ্রহণ ও দায়িত্ববোধ জরুরি। এজন্য আগামী সোমবার বৈঠকে পরিবহন মালিক, শ্রমিক ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে একটি ‘যানজট নিরসন কমিটি’ গঠন করা হবে। এতে পারস্পরিক সমঝোতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। শৃঙ্খলা বজায় রাখলে শহরকে সহজেই যানজটমুক্ত করা সম্ভব।

তিনি আরও বলেন, চসিক ও জেলা প্রশাসনের সমন্বয়ে কর্ণফুলী এলাকায় নতুন বাস টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ভূমি সংক্রান্ত কিছু মামলার কারণে তা আটকে আছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং দ্রুত সমাধানের জন্য আমরা ডিসি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
আমাদের লক্ষ্য হলো, চট্টগ্রাম নগরকে একটি শৃঙ্খলাপূর্ণ, সুন্দর ও যানজটমুক্ত শহরে রূপান্তর করা। এজন্য সকল সংশ্লিষ্ট পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী, ঈগল পরিবহনের সভাপতি সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, ঈগল প্লাস পরিবহনের পরিচালক এমদাদুল হক বাদশা, ঈগল ওয়ানের এমডি আনোয়ার হোসেন, আকতার হোসেন মেম্বার, এস আলম সার্ভিসের ম্যানেজার মুহাম্মদ শহিদুল্লাহ, ইনচার্জ আজমল হারুন কাউছার, শাহ আমিন পরিবহনের নাজমুল হাসান বাবলু, হানিফ পরিবহনের সলিল, বিলাস মালিক সমিতির সভাপতি মেজবাউল ইসলাম, ঈগল সুপারের সভাপতি নুরুল আলম, পুরবী পরিবহনের জিএম মাহাবুবুর রহমান, এস আর পরিবহনের মো. রুস্তম, মারছেল পরিবহনের এজিএম শফিকুর রহমান, কক্সবাজার টেকনাফ কোচ মালিক সমিতির সভাপতি মোবারক হোসেন, বান্দরবান কোচ মালিক সমিতির আহমেদ হোসেন, কক্সবাজার আন্ত জেলা মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান, পরিবহন মালিক জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, জসিম উদ্দিন, শওকত আকবর, আবদুল্লাহ ফারুক সবুজ, জাকির উদ্দিন, আল আমিন, আলমগীর, সাইফুর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...