শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহিরপুরে যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযানে: ৪ জনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার লাউড়েরগড় এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে , মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে,  ৪জনকে আটক করেছে জেলা  প্রশাসন।
 সোমবার (১৩ অক্টোবর) ভোর রাত  থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে এ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  মেহেদী হাসান হৃদয়। সার্বিক সহযোগিতা করেন, বাদাঘাট তদন্ত পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুল ইসলাম, পুলিশ সদস্য  আকাশ পাল (এসএএফ),রনি চন্দ্র নাথ (আরআরএফ), সুফিয়ান আহমেদ, সানি আহমেদ(আরআরএফ)সদস্যরা।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন( ২০১০) অনুযায়ী  ৪ ধারায় ৪টি মামলায় ৪ জনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড (আম্বর আলী নৌ পরিবহন) জব্দ করে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন-, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের মৃত আঃ মাজেদ মিয়ার ছেলে মোঃ আবির রহমান মোরশেদ (৩১), কামরাবন্দ গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ ফজল মিয়া( ২৮), লম্বাবাদ গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে মোঃ ইমাম হোসেন( ২০), কালিপুর গ্রামের মোঃ  আমজদ আলীর ছেলে মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ (২৩)।আটক কৃত প্রত্যক জনকে (৬০)দিনের বিনাশ্রম কারাদণ্ড  সাজা প্রদান করেন, মোবাইল কোর্টের বিচারক।
স্থানীয় জনসাধারণকে নদীর পাড় রক্ষায় সচেতন করতে সরাসরি বক্তব্য প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
এসময় অভিযান পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
 তাহিরপুর  উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদী ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...